Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি’র প্রার্থী কালামকে সমর্থন প্রতিদ্বন্দ্বী দোলার

Icon

মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০২:০০ এএম

বিএনপি’র প্রার্থী কালামকে সমর্থন প্রতিদ্বন্দ্বী দোলার

বিএনপির নেতৃবৃন্দ। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী  আবুল কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বী সামিরা আজিম দোলা। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান দলীয় কার্যালয়ে দুজনকে ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এসময় কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন দোলা। 

এর আগে গত রোববার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করা হয়। এতে মনোনয়ন প্রত্যাশী দোলাসহ দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিএনপি। ওই ঘটনার পর লাকসাম-মনোহরগঞ্জে দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে।

এ বিষয়ে হামলায় আহত বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেছেন। দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করে যাবো।

কুমিল্লা -৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজকে আমাদের দুজনকে গুলশান পার্টি অফিসে ডেকেছেন। সেদিনকার অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি শুনেছেন। আমরা ধানের শীষের জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম