Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলায় নাফাখুম জলপ্ৰপাতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ। ছবি: যুগান্তর

Advertisement

বান্দরবানের থানচি উপজেলায় নাফাখুম জলপ্ৰপাতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজর নাম মো. ইকবাল হোসেন (২৫)। শুক্রবার (১৪ নভেম্বর) ১১ জনের একটি টিম ভ্রমণে গেলে তিনি নিখোঁজ হন। 

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার দূর্গম নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যান ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১১ জনের একটি টিম। শুক্রবার বিকালে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতের পানিতে গোসল নামেন। পানিতে সাঁতার কাটার সময়ে স্রোতের পানিতে ভেসে নিখোঁজ হন মো. ইকবাল হোসেন (২৫) নামে এক পর্যটক। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে বিজিবি ও আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। 

স্থানীয় ট্যুরিস্ট গাইড সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, পর্যটক ভ্রমনের নিষেধাজ্ঞা রয়েছে নাফাখুম৷ স্থানীয় গাইড ছাড়াই পর্যটকদের টিমটি নাফাখুম জলপ্রপাত ভ্রমণে গেছেন। প্রশাসনের নির্দেশনা মোতাবেক তীন্দু, রেমাক্রী বড়পাথর পর্যন্ত পর্যটকরা ভ্রমণ করতে পারবেন এবং স্থানীয় টুরিস্ট গাইড সঙ্গে নেওয়ার নিয়ম রয়েছে।

থানচি থানার ওসি নাছির উদ্দীন মজুমদার জানান, পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ পর্যটক ইকবাল ঢাকা ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম