Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, দুই পুলিশ ক্লোজড

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, দুই পুলিশ ক্লোজড

জুলাই-আগস্ট আন্দোলনের শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর

Advertisement

পিরোজপুরে জুলাই-আগস্ট আন্দোলনের শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন গণমাধ্যমকে বলেন, শহিদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দিয়ে পিরোজপুসহ একাধিক স্থানে শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ গুলোতে নাশকতার কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। 

এদিকে ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনাটি দেখে মনে হয় ওড়না বা কাপড় জাতীয় কোন কিছু জড়িয়ে দিয়ে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। 

এদিকে পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের গণমাধ্যমকে বলেন, আমাদের পুলিশ সদস্যরা সার্বক্ষণিক পাহারায় নিয়েজিত ছিল। রাত ৩টার সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম তদারকি করে চলে যান। ধারণা করা হচ্ছে ফজর নামাজের আগে-পরে কোন এক সময় দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুজন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

পুলিশ সুপার আরও বলেন, থানায় মামলা নিয়ে অনতিবিলম্বে এসব দুস্কৃতকারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

আমুসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আমুসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

গাজীপুরে এসআই-বিএনপি নেতা নিহত, ঘাতক ট্রাকচালক গ্রেফতার পিরোজপুরে

গাজীপুরে এসআই-বিএনপি নেতা নিহত, ঘাতক ট্রাকচালক গ্রেফতার পিরোজপুরে

সাঈদীর মামলার বাদী মানিক পশারী মুক্তিযোদ্ধা কিনা, যা জানা গেল

সাঈদীর মামলার বাদী মানিক পশারী মুক্তিযোদ্ধা কিনা, যা জানা গেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম