Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভেড়ামারায় নৌকাডুবিতে প্রাণ গেল দুইজনের

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

ভেড়ামারায় নৌকাডুবিতে প্রাণ গেল দুইজনের

মৃত আব্দুর রশিদ ও মামুন। ছবি: যুগান্তর

Advertisement

কুষ্টিয়ার ভেড়ামারায় ছোট মাছ ধরার ডুঙ্গা নৌকায় কৃষিকাজের উদ্দেশে পদ্মা নদী পারাপারের সময় নৌকাডুবিতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ভেড়ামারার বাহাদুরপুরের কাছে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আ. গফুরের ছেলে আব্দুর রশিদ (৫৮) ও মৃত শরাফত হোসেনের ছেলে মামুন (২৮)। 

বেঁচে ফেরা শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মামুনের জমিতে আমরা আখ লাগানোর জন্য রওনা দিয়েছিলাম। পদ্মা নদীতে জেগে ওঠা চরেই জমি। যাতায়াতের জন্য ছোট ডুঙ্গা নৌকা ব্যবহার করা হয়। ৪ জন পার হচ্ছিলাম। কিছুদূর যাওয়ার পর হঠাৎ নৌকা সামান্য কাত হয়ে পানি উঠতে থাকে। তারপর কিছু বুঝে ওঠার আগেই নৌকাটি ডুবে যায়। 

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, আমরাও নদী পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলাম। ওদের পরেই আমরা যাব কিন্তু ওরা কিছুদূর যেতেই নৌকাটা হঠাৎ ডুবে যায। এ সময় তাদের উদ্ধারে আমরা কয়েকজন ঝাঁপ দেই। এর মধ্যে সবাইকে উদ্ধার করতে পারলেও হাসপাতালে নেওয়ার পথে মামুন ও রশিদের মৃত্যু হয়। 

স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই। এমন মৃত্যু খুবই মর্মান্তিক। নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

গঙ্গায় নৌকাডুবিতে নিহত ১৩

গঙ্গায় নৌকাডুবিতে নিহত ১৩

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম