Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

Advertisement

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি ধর্ম বেচাকেনা করে রাজনীতি করে না। কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। বর্তমানে অনেক দল বড় বড় কথা বলছে; কিন্তু বিএনপি লোক দেখানো রাজনীতি করে না। দলটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল মহিলা সমাবেশ তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ আরও বলেন, নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি। তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিএনপি সব সময়ই নারীদের সম্মান শ্রদ্ধা এবং মর্যাদা দিয়ে আসছে।

অনুষ্ঠানের প্রধান বক্তা আমিরুল ইসলাম খান আলীম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে দল অঙ্গীকারবদ্ধ।

বেলকুচি উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের দলীয় মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি সদস্য গোলাম আজম, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবুসহ স্থানীয় নেতারা।

সমাবেশে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম