Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বৃদ্ধকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

বৃদ্ধকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Advertisement

নেত্রকোনার আটপাড়ায় ৬৫ বছরের এক বৃদ্ধ ও তার পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূঁইয়া ও তার ভাই মিটু ভূঁইয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিবুর রহমান উপজেলার মোবারকপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। অভিযুক্ত টিটু ভূঁইয়া ও মিঠু ভূঁইয়া একই গ্রামের শান্তু ভূঁইয়ার ছেলে এবং টিটু ভূঁইয়া আটপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, মোবারকপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান (৬৫) দীর্ঘদিন ধরে মস্তু মিয়ার জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন। সকালে তিনি ওই জমিতে কাজ করতে যান। এ সময় ছাত্রদল নেতা টিটু ভূঁইয়া ও তার ভাই মিটু ভূঁইয়া সেখানে গিয়ে কাজ করতে নিষেধ করেন। তারা অভিযোগ করেন, হাবিবুর রহমান তাদের জমির অংশের মাটি কেটে নিয়েছেন। 

এ নিয়ে হাবিবুর রহমান আপত্তি জানালে টিটু ভূঁইয়া ও মিটু ভূঁইয়া তাকে লাঠি দিয়ে তাড়া করে বাড়িতে নিয়ে যান। হাবিবুর রহমানকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী সালমা আক্তার ও ছেলে তৌহিদ মিয়াকেও বেধড়ক মারধর করা হয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গেলে অভিযুক্তরা স্থান ত্যাগ করেন। এ ঘটনায় আহত হয়ে ভুক্তভোগী হাবিবুর রহমান বর্তমানে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, টিটু ভূঁইয়া ছাত্রদলের রাজনীতি করায় এলাকায় প্রভাব বিস্তার করে। আজ আমাকে, আমার স্ত্রী ও ছেলেকে মারধর করেছে। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূঁইয়া বলেন, হাবিবুর রহমান একজন মাদক ব্যবসায়ী। সে অশালীন ভাষায় আমার চাচাকে গালিগালাজ করেছিল তাই তার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে মারধরের অভিযোগটি মিথ্যা। 

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম