Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে তারেক রহমান মাস্টারপ্ল্যান প্রণয়ন করছেন: প্রিন্স

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে তারেক রহমান মাস্টারপ্ল্যান প্রণয়ন করছেন: প্রিন্স

Advertisement

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তনে তারেক রহমান মাস্টার প্ল্যান প্রণয়ন করছেন। গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটলেই দেশ টেকসই স্বনির্ভর হবে। বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠী হাসলে বাংলাদেশ হাসবে।

রোববার সকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি অশ্রুসিক্ত নয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন।

এগ্রিকালচারাল এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং ভ্যাটিরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ভ্যাব ময়মনসিংহ জেলা আয়োজিত ধোবাউড়া উপজেলার ক্ষুদ্র কৃষক ও খামারিদের মাঝে বিনামূল্যে গবাদি পশুর ভ্যাক্সিনেশন ও ওষুধ, মাছের পোনা এবং ধানের বীজ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ দুর্নীতি-লুটপাটে এবং গণতন্ত্র ও জনঅধিকার হরণের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত করেছিল। জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ গণবিক্ষোভ থেকে গণঅভ্যুত্থানে পরিণত হয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন সুযোগ এসেছে মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের। এ জন্য ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জনগণ ভোট দিয়ে প্রমাণ করবে—বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এ দেশ জনগণের।

প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ নির্বাচিত হয়ে প্রান্তিক কৃষককে আর্থিক ও পরিবারের খাদ্য প্রণোদনা, বেকার ভাতা ও কর্মসংস্থান, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে।

এ্যাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যাব এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এ্যাব ঢাকা জেলা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন পারভেজ।

বক্তব্য রাখেন বিনার বোর্ড সদস্য একেএম আনিসুজ্জামান, ময়মনসিংহ জেলা এ্যাব এর সভাপতি কৃষিবিদ মনিরউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোহাম্মদ সাদেকুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মনিক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম