Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক মোটরসাইকেলে চার বন্ধু, একে একে প্রাণ গেল ৩ জনের

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

এক মোটরসাইকেলে চার বন্ধু, একে একে প্রাণ গেল ৩ জনের

Advertisement

নোয়াখালীর চাটখিলে এক মোটরসাইকেলে যাচ্ছিল চার বন্ধু। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেল চালক এক বন্ধু। এতে একে একে প্রাণ গেল তিন বন্ধুর। দুর্ঘটনায় অপর বন্ধু নাদিম সুস্থ রয়েছেন।

চাটখিল পৌরসভার ত্রি-ঘরিয়া এলাকায় চাটখিল দল্টা সড়কে সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই স্থানীয় বদলকোট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোটরসাইকেল চালক হাসিবুল ইসলাম তামিম নিহত হয়। এ ঘটনায় মারাত্মক আহত সফিকুল ইসলাম জয় ও রায়হান বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে মারা যায়।

সোমবার রাতে নিহত তানিম তার বাবার মোটরসাইকেলে ৪ বন্ধুকে নিয়ে চাটখিল বাজার থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয় দুর্ঘটনায় পতিত হয়। নিহত ৩ জনই বদলকোট উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনি পরীক্ষা দিচ্ছিল। তাদের মৃত্যুতে স্কুলে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিন ছাত্রের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। এক শোক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম