Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিমদের ছাগল দিলেন পিনাক

Icon

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিমদের ছাগল দিলেন পিনাক

Advertisement

দিনাজপুরের বিরল উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিরল পুরিয়া বলদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মুল্লুক দেওয়ান ওয়াকফ স্টেট হাফিজিয়া মাদ্রাসা ও দেওয়ানজি দিঘী হাফিজিয়া মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মণ্ডল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাগল গ্রহণের সময় মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে নিয়ে পৃথকভাবে প্রতিটি মাদ্রাসায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মুহতামিমরা।

পরে বোচাগঞ্জ উপজেলায় আরও ২টি মাদ্রাসায় এতিম শিশুদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম