Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমের টানে ধর্মান্তর, অতঃপর ইসলামি রীতিতে বিয়ে

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

প্রেমের টানে ধর্মান্তর, অতঃপর ইসলামি রীতিতে বিয়ে

বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অহিদুল ইসলাম ও ইরা অহিদ। ছবি: যুগান্তর

Advertisement

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে সদর উপজেলার নন্দিপাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী পূজা সিকদার ইসলাম ধর্ম গ্রহণ করে ইরা অহিদ নামে নতুন পরিচয়ে জীবন শুরু করেছেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর দুজনে ইসলামি শরীয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নবদম্পতি বিষয়টি নিশ্চিত করেন।

অহিদুল ইসলাম জানান, সোমবার (১ ডিসেম্বর) পূজা সিকদার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে ইরা অহিদ নামে নথিভুক্ত হন।পিরোজপুর আদালতে কোর্ট ম্যারেজের পর কাজী অফিসে ইসলামি নিয়মে তাদের বিবাহ সম্পন্ন হয়। 

এক বছর আগে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের সূত্রে অহিদুল ও ইরার পরিচয়। অহিদুল ছিলেন নাজিরপুর উপজেলার রেড ক্রিসেন্ট যুব দলের নেতা, আর ইরা যুব সদস্যা। কাজের মাঝে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে সম্পর্ক গভীর ভালোবাসায় রূপ নেয়।

ইরা অহিদ বলেন, স্কুল জীবন থেকেই ইসলাম ধর্মের প্রতি আমার আগ্রহ ছিল। নিয়মিত ইসলামি বই পড়তাম। সেই আগ্রহ থেকেই স্বেচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নিয়েছি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইসলামি শরিয়া অনুযায়ী আমরা বিবাহ করেছি। সবাই আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্তানের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী

সন্তানের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী

শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেফতার

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেফতার

নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দিলেই কি বিয়ে সম্পন্ন হয়?

নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দিলেই কি বিয়ে সম্পন্ন হয়?

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দুই তালাক দেওয়ার পর কি সংসার করা যাবে?

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দুই তালাক দেওয়ার পর কি সংসার করা যাবে?

আরও পড়ুন

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম