Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মৃত নবজাতককে জানালা দিয়ে ফেলে দিল পরিবার, এলাকায় চাঞ্চল্য

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

মৃত নবজাতককে জানালা দিয়ে ফেলে দিল পরিবার, এলাকায় চাঞ্চল্য

ফাইল ছবি।

Advertisement

গাজীপুরে মৃত সন্তান প্রসব হওয়ায় চারতলার জানালা দিয়ে নবজাতক কন্যাকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) ভোরে টঙ্গীর ৫৪নং ওয়ার্ড আউচপাড়া কলেজগেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ মৃত নবজাতক কন্যার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় মৃত নবজাতকের মা রিভা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার ভোরে মৃত কন্যা সন্তান প্রসব করেন রিভা আক্তার (২৮) নামে এক নারী। পরে ৪র্থ তলার বাসার রান্নাঘরের জানালা দিয়ে মৃত নবজাতকটিকে নিচে ফেলে দেওয়া হয়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মৃত নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে মৃত কন্যা শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশিদ বলেন, এই ঘটনায় মৃত শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুনেতে শেষকৃত্য নানা পটেকরের, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

পুনেতে শেষকৃত্য নানা পটেকরের, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

মৃত্যুর তিন ঘণ্টা আগে বন্ধুকে যে বার্তা পাঠিয়েছিলেন নানা পাটেকর

মৃত্যুর তিন ঘণ্টা আগে বন্ধুকে যে বার্তা পাঠিয়েছিলেন নানা পাটেকর

‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

নানা পাটেকারের মৃত্যুতে মোদির শোক

নানা পাটেকারের মৃত্যুতে মোদির শোক

মৃত্যুর আগে সর্বশেষ কবে জনসমক্ষে দেখা গেছিল নানা পাটেকরকে?

মৃত্যুর আগে সর্বশেষ কবে জনসমক্ষে দেখা গেছিল নানা পাটেকরকে?

নিজ বাসায় অচেতন হয়ে পড়েছিলেন নানা পাটেকর

নিজ বাসায় অচেতন হয়ে পড়েছিলেন নানা পাটেকর

আরও পড়ুন

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম