Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানা পুড়ে ছাই

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানা পুড়ে ছাই

সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা এলাকার সেরাজুল ও বাবু মল্লিকের শাড়ি প্রিন্ট কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানায় দাউদাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় থাকা কাপড়, আসবাবপত্র, কম্পিউটার ও মেশিনপত্র পুড়ে যায়। 

কারখানা মালিক বাবু মল্লিক জানান, মেশিনে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৬ লাখ টাকা হতে পারে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় তাঁতী সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুস ছামাদ খান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের সঙ্গে কথা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।        

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম