Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্বাচনের আগেই ‘এমপি নিশ্চিত’— জামায়াত প্রার্থীর বক্তব্যে তোলপাড়

Advertisement

Icon

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

নির্বাচনের আগেই ‘এমপি নিশ্চিত’— জামায়াত প্রার্থীর বক্তব্যে তোলপাড়

কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর। ছবি: সংগৃহীত

Advertisement

নির্বাচনের তফশিল ঘোষণার আগেই নিজেকে ‘নিশ্চিত নির্বাচিত’ বলে দাবি করলেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়— ‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ।’ যার শুদ্ধ বাংলা— ‘এটি তো সিল মারা হয়ে গেছে। আমি এমপি হব—এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ‘রবিন খান’ নামের একটি প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই তা নানা মহলে আলোচনা সৃষ্টি করে। ফেসবুকে প্রশ্ন— এখন কক্সবাজারে এমপি কে হবে?

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাহাদুরকে প্রশ্ন করছেন— এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কি মনে হয়? প্রশ্নের জবাবেই আসে বাহাদুরের এই বিতর্কিত মন্তব্য।

রবি নামে এক ব্যবহারকারী লিখেন, ‘যেই যা বলুক শুনবার টাইম নাই। আমি দাঁড়িপাল্লায় নিয়ে পড়ে থাকব’। ওসমান নয়ন মন্তব্য করেন, ‘জেগেছে যুবক, জেগেছে ভোটার। ফেব্রুয়ারিতে হবে নির্বাচন—বিজয় হবে দাঁড়িপাল্লার।’

মোস্তফা কামাল মন্তব্য করেন, ‘সিল মারা হয়ে গেছে তাহলে এত প্রচারের প্রয়োজন কী! এই কথাই শেখ হাসিনাও বলত। এবার কি হাসিনা স্টাইলে ভোটের আশা জামায়াত করছে? ’

ফোরকান নিশো লিখেছেন, দাম্ভিকতার পতন হবেই। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

ছাত্রনেতা থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। সেই পরিচয় থেকেই স্থানীয়দের কাছে তিনি ‘ভিপি বাহাদুর’ নামে বেশি পরিচিত। তিনি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানও ছিলেন।

নির্বাচনী মাঠ গরম করতে তিনি গত ২৯ নভেম্বর ‘রান উইথ ভিপি বাহাদুর’ শিরোনামে কক্সবাজার শহরে গণদৌড়ের আয়োজন করেন।

বাহাদুর বলেন, ‘জনগণের সমর্থন এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যুবকদের শিক্ষা ও প্রযুক্তি দক্ষতা বাড়াতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে।’ 

উল্লেখ্য, কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। ২০০৮ সালের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন।

প্রসঙ্গত, কাজলকে প্রার্থী ঘোষণার পর বাহাদুর তাকে অভিনন্দন জানান। কাজলও পাল্টা শুভেচ্ছা পাঠান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত-এনসিপির গভীর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

জামায়াত-এনসিপির গভীর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

আরও পড়ুন

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১

গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম