Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রেন থেকে ১৮ ফুট দূরে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

ট্রেন থেকে ১৮ ফুট দূরে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

Advertisement

বগুড়ার কাহালুতে ট্রেন থেকে ১৮ ফুট দূরে ছিটকে পড়ে মো. শহিদুল্লাহ নামে এক যুবক মারা গেছেন। রোববার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাড়িয়া নিশিন্দারা গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিকালে কাহালু থানার এসআই ব্রজেন মোহন্ত এ তথ্য দিয়েছেন।

পুলিশ জানায়, মো. শহিদুল্লাহ (৩০) রাজশাহীর বোয়ালিয়া উপজেলার কারিগরপাড়ার খাইরুল ইসলাম সাজুর ছেলে। তিনি রোববার সকালে জরুরি কোনো কাজে বাড়ি থেকে বগুড়ার দিকে রওনা দেন। ট্রেনে সান্তাহার জংশন স্টেশনে আসেন। এরপর মায়ের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি সান্তাহার থেকে বগুড়ামুখী আন্তঃনগর ট্রেনে উঠেন।

ট্রেনটি বেলা পৌনে ২টার দিকে বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাড়িয়া নিশিন্দারা গ্রামে পৌঁছে। এ সময় তিনি অজ্ঞাত কারণে ট্রেন থেকে পড়ে প্রায় ১৮ ফুট দূরে ছিটকে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাহালু থানার এসআই ব্রজেন মোহন্ত জানান, বিকালে ওই ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়। রেললাইন থেকে ১০ ফুটের বেশি দূরে লাশ পাওয়া যাওয়ায় তারা উদ্ধার করেছেন। নিহত ব্যক্তি কিভাবে ট্রেন থেকে পড়ে গেছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ সোমবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে কাহালু থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম