বিএনপির বিজয় মানে জনগণের বিজয়: প্রিন্স
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ আসনে বিএনপির দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আসন্ন নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়— এটি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে এক চূড়ান্ত লড়াই। মনে রাখতে হবে বিএনপির বিজয় মনে জনগণের বিজয়।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধোবাউড়া বাজারে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে, জনগণের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। দেশের মানুষ দুঃশাসন, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বে অতিষ্ঠ ছিল। ফ্যাসিবাদের পরও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি ঘটে নাই। এ দুঃসময়ে বিএনপিই একমাত্র ভরসা, বিএনপিই জনগণের আশার ঠিকানা।
নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, এই লড়াইয়ে কোনো বিভাজন, গ্রুপিং কিংবা স্বার্থের রাজনীতির জায়গা নেই। ঐক্যই আমাদের শক্তি, শৃঙ্খলাই আমাদের অস্ত্র। যারা দলের ভেতরে বিভেদ সৃষ্টি করবে, তারা গণতন্ত্রের শত্রুদেরই শক্তিশালী করবে।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সবাইকে স্পষ্ট করে বলি, গণঅভ্যুত্থানে রাজনীতির পরিবর্তন ঘটে গেছে। তারেক রহমান নতুন রাজনীতির বার্তা নিয়ে নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখছেন। বিএনপি করতে হলে নেতাগিরি বা দম্ভ বা ক্ষমতা দেখানো চলবে না। জনগণের সাথে মিলেমিশে, জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা বিএনপির বর্ধিত সভায়- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, ওয়াহেদ তালুকদার, সোলায়মান সরকার, আবদুল কুদ্দুস, হুমায়ূন কবীর, জাকিরুল ইসলাম টোটন, গাজিউর রহমান, শাহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
