Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুড়িগ্রামে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

Icon

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

কুড়িগ্রামে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

ছবি: যুগান্তর

Advertisement

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বেলকনিতে হত্যার হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে রক্ত মাখা একটি পুতুলের ছবি এঁকে তার মাঝে ইংরেজিতে লেখা (I kill you)। চিরকুট পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই জামায়াত কর্মী শুক্রবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, হত্যার হুমকি পাওয়া ব্যক্তির নাম মো. শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার জন্য জনৈক জোবাইদুল ইসলাম দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড) বাড়িতে নিচতলায় ভাড়া থাকেন।

গত শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা চিরকুট দেখতে পান। এতে ইংরেজিতে লাল রং দিয়ে (I Kill you) লেখা আছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা। এতে প্রশাসনের সহযোগিতা চেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন ওই জামায়াত কর্মী।

এ বিষয়ে শাহ আলম বলেন, বিকালে আমি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় পৌঁছলে আমার স্ত্রী হত্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। আমি তাৎক্ষণিক ইজতেমায় না গিয়ে বাসায় চলে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এ ঘটনায় আমার পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম