Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ড. রেদোয়ানসহ বিএনপিতে যোগ দিলেন ১০ হাজার নেতাকর্মী

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

ড. রেদোয়ানসহ বিএনপিতে যোগ দিলেন ১০ হাজার নেতাকর্মী

বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদসহ বিএনপিতে যোগ দিলেন ১০ হাজার নেতাকর্মী। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপিতে যোগদান করেছেন এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিতে যোগ দেন তিনি। 

এর মধ্য দিয়ে কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা উপজেলা, পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮ হাজারেরও বেশি নেতাকর্মী এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন। 

এর আগে তিনি নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) এর রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরী বৈঠক করেন। বৈঠকে সর্ব সম্মতিক্রমে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিএনপিতে গ্রহণ করেন।

সন্ধ্যায় চান্দিনায় কর্মরত সাংবাদিকদের এসব তথ্য জানান বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। 

তিনি আরও জানান, তার নেতৃত্বে এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, একেএম শামসুল হক মাস্টার, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু তাহেরসহ সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের ১০ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

এদিকে বিএনপিতে যোগদানের পর তার নির্বাচনী এলাকা চান্দিনায় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বুধবার বিকালে বিএনপি নেতা অধ্যক্ষ আবু তাহেরের নেতৃত্বে উপজেলা সদরে ধানের শীষ প্রতীক হাতে আনন্দ মিছিল বের করে তার নেতাকর্মীরা। মাধাইয়ায় বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেমের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মাধাইয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জোয়াগ, মহিচাইল, নবাবপুরসহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল বের করে ড. রেদোয়ান আহমেদের নেতাকর্মী ও সমর্থকরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম