Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

Advertisement

Icon

সিরাজদিখান-শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

Advertisement

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি দোকান পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারের নিউ মার্কেট রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক পৌনে ১টার দিকে নিউ মার্কেট রোড এলাকার একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্নিচার, হার্ডওয়্যার, কাঠ, টিন, ডেকোরেটর ও লাইটিংসহ মোট ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।     

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ও টঙ্গীবাড়ী উপজেলার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজারের জামিন

মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজারের জামিন

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

অগ্নিকাণ্ডের ১০ দিন পর টুপটুপ রিসোর্টের কার্নিশ থেকে আরেক লাশ উদ্ধার

অগ্নিকাণ্ডের ১০ দিন পর টুপটুপ রিসোর্টের কার্নিশ থেকে আরেক লাশ উদ্ধার

ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

আরও পড়ুন

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

দিনাজপুর বোর্ডের সোয়া কোটি টাকার দুর্নীতির তদন্ত করার নির্দেশ

দিনাজপুর বোর্ডের সোয়া কোটি টাকার দুর্নীতির তদন্ত করার নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম