Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে বিদ্যুৎ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

চট্টগ্রামে বিদ্যুৎ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা মো. ফজলে এলাহি (৫৮) এবং তার স্ত্রী ফেরদৌসী বেগমের (৫২) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। ফজলে এলাহি নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে নগরীর হালিশহর এলাকায় বসবাস করছেন।

ফজলে এলাহি বিদ্যুৎ বিভাগের চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরের উপ-পরিচালক (হিসাব ও অর্থ) হিসেবে কর্মরত।

দুদক সূত্র জানায়, ফেরদৌসী বেগম তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২০ লাখ ৭৯ হাজার ৭০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

একই সঙ্গে সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় অসৎ উদ্দেশ্যে নিজে অর্জিত অর্থ দ্বারা স্ত্রীর নামে সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখতে সহযোগিতা করার অভিযোগে তার স্বামী ফজলে এলাহির বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

কারও ড্রেসআপ ঠিক নেই, এরা চিকিৎসক, নার্স নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

কারও ড্রেসআপ ঠিক নেই, এরা চিকিৎসক, নার্স নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

দুদকের জালে সার্ভেয়ার, রুই-কাতলা ধরা পড়বে এরপর?

মুনীর চৌধুরীর পোস্ট দুদকের জালে সার্ভেয়ার, রুই-কাতলা ধরা পড়বে এরপর?

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম