Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

Advertisement

পুঠিয়ায় ১৮টি সরকারি কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় বিএনপির ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ধোপাপাড়া এলাকায় শীতার্ত মানুষের মধ্যে ১৮টি সরকারি কম্বল জিউপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক ও পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বিতরণ করার দায়িত্ব দেন ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারুক নাজ বেগমকে। তিনি আবার দায়িত্ব দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের।

এই কম্বল বিতরণকে কেন্দ্র করে গত ২৯ ডিসেম্বর বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির দুইপক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।      

এ ঘটনায় জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আনসার আলী সুস্থ হয়ে ১৩ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। আনসার আলী বলেন, মামলা করার পর থেকে আসামিরা তাকে প্রকাশ্যে মারধরের হুমকি দিচ্ছে। তিনি এবং তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। 

তিনি অভিযোগ করেন, উপজেলা এবং পৌরসভার একাধিক বিএনপির নেতারা আসামিদের গ্রেফতার না করার জন্য থানায় চাপ দিয়েছেন। তাই আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, কম্বল বিতরণ কেন্দ্রে ধোপাপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম