Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝালকাঠির দুটি আসনে লেবার পার্টির ইরানসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Advertisement

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

ঝালকাঠির দুটি আসনে লেবার পার্টির ইরানসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ছবি: যুগান্তর

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এতে ঝালকাঠি-১ আসনের লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়), স্বতন্ত্র গোলাম আজম সৈকত (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল), স্বতন্ত্র প্রার্থী মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (শিক্ষাগত সনদ না দেওয়ায়), স্বতন্ত্র কর্নেল মোস্তাফিজুর রহমানের (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়) মনোনয়ন বাতিল করা হয়।

এদিকে ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির এমএ কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করায়), মো. নুরুদ্দীন সরদার-স্বতন্ত্র (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল), সৈয়দ রাজ্জাক আলী-স্বতন্ত্র (আয়কর বকেয়া) এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি-১ আসনে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। 

মনোনয়ন যাচাই-বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহম্মদ জাহিদ হোসেনসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

আরও পড়ুন

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম