Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি টাকার মাদক জব্দ করেছে কোস্টগার্ড।

Advertisement

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড। তবে ওই অভিযানে কোনো মাদক কারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।     

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

কালীগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

কালীগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

দুদকের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান

দুদকের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান

দিয়াবাড়ি থেকে পর্নোগ্রাফি মামলার পালাতক আসামি গ্রেফতার

দিয়াবাড়ি থেকে পর্নোগ্রাফি মামলার পালাতক আসামি গ্রেফতার

গ্রেফতার হতে যাচ্ছেন অভিজিৎসহ শীর্ষ ককরোচ নেতারা?

গ্রেফতার হতে যাচ্ছেন অভিজিৎসহ শীর্ষ ককরোচ নেতারা?

তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, বরখাস্ত ২ পুলিশ সদস্য গ্রেফতার

তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, বরখাস্ত ২ পুলিশ সদস্য গ্রেফতার

আরও পড়ুন

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

রংপুর টাউন হল সার্ধশতবর্ষী স্মারক ধুঁকছে অবহেলায়

সার্ধশতবর্ষী স্মারক ধুঁকছে অবহেলায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম