Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেফতার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেফতার

রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজীব সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ছবি: যুগান্তর

Advertisement

রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজীব সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার গভীর রাতে ঠাকুরগাঁও জেলার কিসমত দৌলতপুর এলাকা থেকে মেরিল সুমনকে গ্রেফতার করা হয়। তার নামে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ অন্তত ৯টি মামলা বিভিন্ন থানায় চলমান আছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মেরিল সুমন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিল। এমন গোপন তথ্য পুলিশের হাতে আসে। এরপর থেকেই তাকে ধরতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার কিসমত দৌলতপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রংপুর মহানগরীর বিভিন্ন থানায় মাদক ব্যবসা, অবৈধ অস্ত্রবহন ও ডাকাতিসহ মোট ৯টি মামলা বিচারাধীন আছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেরিল সুমন রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি ও বালু মহাল নিয়ন্ত্রণ করে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

রসিক নির্বাচন ঘিরে সরগরম ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম