Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচন

টাঙ্গাইলে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

টাঙ্গাইলে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ছবি: যুগান্তর

Advertisement

টাঙ্গাইলের ৮টি আসনে ৬৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শুক্রবার ও শনিবার দিনব্যাপী আটটি আসনের যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় যথানিয়মে ফরম পূরণ না করা, দলীয় মনোনয়ন জমা না দেওয়ায়সহ নানা কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আটটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরে ২৮ ও ২৯ ডিসেম্বর ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের যাচাই-বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার ও মো. আব্দুল হালিম মিঞা, টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা আক্তার, খেলাফতে মজলিসের প্রার্থী হাসনাত আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরাত খান ভাসানী, স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন, টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জুয়েল সরকার ও রিপন মিয়া, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মামুনুর রহিম সুমন, স্বতন্ত্র মো. সাইফুর রহমান, মো. শরীফুল ইসলাম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ হায়দার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাউল করিম আলরাজী, খেলাফতে মজলিসের মো. আবু তাহের, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম হাবিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ, আমজনতা পার্টির আলমগীর হোসেন, খেলাফতে মজলিসের মো. শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান কামাল ও আবুল ফজল মাহমুদুল হকের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পতিত সরকারের আমলের মামলায় প্রতিমন্ত্রীর এপিএস কারাগারে

পতিত সরকারের আমলের মামলায় প্রতিমন্ত্রীর এপিএস কারাগারে

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

৭০ বছরের বৃদ্ধের সঙ্গে অনশন করা সেই ৮০ বছরের বৃদ্ধার বিয়ে

ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের সঙ্গে অনশন করা সেই ৮০ বছরের বৃদ্ধার বিয়ে

ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

আরও পড়ুন

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: টুকু

বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: টুকু

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে মতবিনিময় সভা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে মতবিনিময় সভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম