Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে ৬টি আসনে ১২ জনের মনোনয়ন বাতিল

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

রংপুরে ৬টি আসনে ১২ জনের মনোনয়ন বাতিল

ছবি: যুগান্তর

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের শেষ দিনে রংপুরের ৬টি সংসদীয় আসনের ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এই ৬টি আসনে ৫৬ জন মনোনয়ন দাখিল করেছিলেন; এর মধ্যে ৪৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। শনিবার (৩ জানুয়ারি) বিকালে তৃতীয় দিনের যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- রংপুর-১ (গঙ্গাচড়া-সিটির আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী, রংপুর-৩ (সদর-সিটি করপোরেশন) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র পার্থী রিটা রহমান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, বাসদ (মার্কসবাদী) আনোয়ার হোসেন বাবলু এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শাহ্ আলম বাসার, স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিন ও জাতীয় পার্টির (আনিস-রুহুল) মো.আব্দুস ছালাম, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার মুকিত আল মাহমুদ, এবি পার্টির আব্দুল বাছেত মারজান, রংপুর-৬ (পীরগঞ্জ) বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. কামরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী এসএম শাহাজামান রওশন, খন্দকার শহিদুল ইসলাম, এস এম শাহাজামান রওশন ও তাকিয়া জামান চৌধুরী। 

রংপুরের ৬টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীরা হলেন— রংপুর (গঙ্গাচড়া-সিটির আংশিক) আসনে বিএনপির মোকারম হোসেন সুজন, জামায়াতের মাওলানা রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজিব, বাসদ (মার্কসবাদী) আহসানুল আরেফিন তিতু, জাতীয় নাগরিক পার্টির আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আনাস।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, জামায়াতর এটিএম আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. আশরাফ আলী, বাসদ (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আজিজুর রহমান।

রংপুর-৩ (সিটি-সদর) আসন মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, বাসদের আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বৈধ প্রাথীরা হলেন— বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) আখতার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান, বাসদ (মার্কসবাদী ) প্রগতি বর্মন তমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহা।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মোহাম্মদ গোলাম রব্বানী, জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী, জাতীয় পার্টির এসএম ফখরউজজামান জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক গোলজার হোসেন, বাসদ (মার্কসবাদী) বাবুল আখতার, সিপিবি’র আবু হেলাল, বাসদের মমিনুল ইসলাম, নাগরিক ঐক্য এর মোফাখখারুল ইসলাম নবাব, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হুসাইন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির সাইফুল ইসলাম, জামায়াতের মাওলানা নুরুল আমীন, জাতীয় পার্টির নুরে আলম মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সুলতান মাহমুদ, এবি পার্টি ছাদেকুল ইসলাম, স্বতন্ত্র আবু জাফর মো. জাহিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবুর রহমান।

এ বিষয়ে রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, রংপুরের ৬টি সংসদীয় আসনে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাইয়ে ৬টি সংসদীয় আসনের ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধতা ফিরে পাওয়ার জন্য আপিল করতে পারবেন ওই প্রার্থীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

রসিক নির্বাচন ঘিরে সরগরম ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম