Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে মা ও চার বছরের ছেলের লাশ উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম

কক্সবাজারে মা ও চার বছরের ছেলের লাশ উদ্ধার

Advertisement

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মা ও তার চার বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) বিকালে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ইসমত আরা (২৬) এবং তার ছেলে আবরার (৪)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ইসমত আরার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলের কাছে একটি ইটও পড়ে থাকতে দেখা গেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিহত নারীর পিতার ভাষ্যমতে- ইসমত আরা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অতীতে তিনি মাঝে মাঝে নিজের মাথায় দেয়ালে আঘাত করতেন এবং একবার নিজের গায়ে আগুন ধরানোর ঘটনাও ঘটেছিল।

ওসি আরও জানান, এলাকাবাসী ও পরিবারের ধারণা- ইট দিয়ে নিজেই মাথায় আঘাত করে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্ত করা হবে। তদন্ত এখনো চলমান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, নিহত নারী ডিভোর্সি ছিলেন এবং বাবার বাড়ির পাশে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা এখনই বলা যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইসমত আরা মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতেন। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম