Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নদীতে ভাসছিল অজ্ঞাত দুই যুবকের লাশ

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

নদীতে ভাসছিল অজ্ঞাত দুই যুবকের লাশ

Advertisement

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের কাঁকড়া নদীর লক্ষ্মীতলা ব্রিজের বানিয়াখাড়ি এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ ওই দুটি লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, কাঁকড়া নদীতে ভাসমান অবস্থায় দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ওসি মাহমুদুনবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে লাশ দুটি নদীতে ভাসছে।

তিনি আরও জানান, থানা পুলিশের পাশাপাশি সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে। লাশ দুটি উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম