Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৃহবধূকে ‘সংঘবদ্ধ’ ধর্ষণ, ৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম

গৃহবধূকে ‘সংঘবদ্ধ’ ধর্ষণ, ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিকী ছবি।

Advertisement

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজিবাইকে করে বোনের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ‘সংঘবদ্ধ’ ধর্ষণের অভিযোগ উঠেছে।  শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই গৃহবধূর বাড়ি মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে।  তিনি এক সন্তানের জননী বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন।

গত সোমবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি গ্রহণ করে কাশিয়ানী থানার ওসিকে নথিভূক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার খায়েরহাট গ্রামে খবির তালুকদারের ছেলে ওহিদুজ্জামান তালুকদার (৪৫), ঘোনাপাড়া গ্রামের মৃত শাজাহান মোল্লার ছেলে সান্টু মোল্লা (৪০), দুলু ফকিরের ছেলে অসিম ফকির (৩৫), মুন্নুর ছেলে ইমন (২৮) ও জঙ্গলমুকুন্দপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে কালু (২৬)।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট জাবের আলম মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ ইজিবাইকে করে তারাইল গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন।  পথে ঘোনাপাড়া বাজার এলাকায় পৌঁছেলে অভিযুক্তরা তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়।  সেখানে তাকে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়।  এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘আদালতের আদেশ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। ’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম