Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই কিশোরের

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই কিশোরের

নিহত দুই কিশোর মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭)। ছবি: যুগান্তর

Advertisement

রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ। 

এর আগে বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার আজিজ সরদার মোড় বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাতে পাংশা পৌর শহরের বিষ্ণুপুর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সজীব ও মিরাজ। ঠিক তখনই কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীমুখী একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সজীব প্রামানিক নিহত হন। অপরজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। 

নিহত সজীব প্রামানিক পাংশা পৌরশহরের সাইদুল প্রামানিকের ছেলে ও মিরাজ শেখ পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ যুগান্তরকে বলেন, দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করা হলে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।  এ রকম মর্মান্তিক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম