Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পলাতক আসামি মো. জামশেদ হোসেনকে (৪৬) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। ফাইল ছবি

Advertisement

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জামশেদ হোসেনকে (৪৬) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 

জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা এবং তিনি আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

র‍্যাব জানায়, গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম