Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৩

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:১১ এএম

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৩

বিএনপি-জামায়াতের সংঘর্ষ। ছবি: যুগান্তর

Advertisement

লক্ষ্মীপুরে ভোটার আইডি কার্ড চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের লোকজন সংঘর্ষে জড়িয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হন। এ রিপোট লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, ‘আহত অবস্থায় আনার পর ১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

আহতরা হলেন- জামায়াতের কর্মী সাকিব, এমরান হোসেন, আব্দুর রহমান, শাহাদাত হোসেন ও খোকন। বিএনপির কর্মীরা হলেন- মো. আব্দুল, মো. কামাল হোসেন ও রাসেল ভূঁইয়া। বাকি চার জনের নাম জানা যায়নি। উভয়পক্ষের লোকজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। রাত ৮টার সময় দুই পক্ষ আবারও বিভিন্ন  স্লোগান দিয়ে মুখেমুখি অবস্থান করলে পুলি পরিস্থিতি শান্ত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকালে পূর্বঘোষিত জামায়াতের নারী শাখার উদ্যোগে কোরআন তেলাওয়াত অনুষ্ঠান ছিল সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকার একটি বাড়িতে। ওই সময় জামায়াতের নারী নেত্রীরা নারী ভোটারদের কাছে জাতীয় পরিচয়পত্র চান। এমন তথ্য ছড়িয়ে পড়লে বিএনপির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ নিয়ে উভয়পক্ষের লোকজন তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে ১৩ জন আহত হন।

আহত জামায়াত কর্মী সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘বিকালে দলের মহিলা শাখার উদ্যোগে অনুষ্ঠান হয়। সেখানে বিএনপির লোকজন বাঁধা দেন। খবর পেয়ে আমরা সেখানে গেলে আমাদের ওপরও হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। এতে আমাদের অন্তত ছয়-সাত জন আহত হন।’

চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম সুমন বলেন, ‘বিএনপির লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন। এতে আমাদের ৭ জন আহত হয়েছেন।’

লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান শরীফ বলেন, ‘জামায়াতের নারী সদস্যরা সাধারণ মানুষের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেছেন। তখন জামায়াতের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে রয়েছেন। এজন্য সদর হাসপাতালেও পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

৭ পুলিশ সদস্যের নামে মামলা সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম