Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইসলামী আন্দোলনের ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৩১ এএম

ইসলামী আন্দোলনের ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি কামাল মির্জার নেতৃত্বে ২০ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান।

Advertisement

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি কামাল মির্জার নেতৃত্বে ২০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দলীয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও আদর্শিক সংকটের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০ নেতাকর্মী সোমবার বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলের কাছে সংগঠনের সমর্থক ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন। 

এদের নেতৃত্ব দেন বেলকুচি সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সেক্রেটারি মো. কামাল মির্জা। ওয়ার্ড পর্যায়ের আরও ২০ জন নেতাকর্মী দলীয় পদ ত্যাগ করে জামায়াতে ইসলামীর সমর্থক ফরম পূরণ করেন।

নবযোগদানকারী কামাল মির্জা বলেন, দীর্ঘদিন সংগঠনের দায়িত্বে থাকার পর বাস্তব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি—ইসলামী আদর্শ বাস্তবায়নে জামায়াতে ইসলামীই সবচেয়ে সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। তাই ব্যক্তিগত বিবেচনা ও দ্বীনি দায়িত্ববোধ থেকে আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, নায়েবে আমির অধ্যাপক নুরুন-নবী সরকার, সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীমসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম