Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেশের সংকটকালে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছে: খোকন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:১১ এএম

দেশের সংকটকালে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছে: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। ছবি: যুগান্তর

Advertisement

দেশের সংকটকালে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছে এবং নেতৃত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছিলেন।  বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর সামরিক ও স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করে আপোসহীন নেত্রীর খেতাব পেয়েছিলেন।  আর দীর্ঘ সতের বছর ফ্যাসিস্ট, দানবীয় ও মাফিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি পেয়েছেন। দেশের প্রতি জিয়া পরিবারের অনেক অবদান রয়েছে।  জিয়া পরিবারের প্রতি দেশ, জাতি ও জনগণ চিরকৃতজ্ঞ। 

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।  তাকে ৫০ লাখ লোক উপস্থিত হয়ে যে সংবর্ধনা দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল।  ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ত্রয়োদশ নির্বাচন হচ্ছে তার সবচেয়ে বড় অবদান জিয়া পরিবারের। আসন্ন নির্বাচনে জনগণ তার পবিত্র আমানত ‘ভোট’ দিয়ে জিয়া পরিবার দেশের প্রতি যে অবদান রেখেছে তার স্বীকৃত দিবে। 

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি আবদুল বাসেদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গোলাম কিবরিয়া কামাল, হারুন অর রশিদ, ফারুক উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম