Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বতন্ত্র প্রার্থীর কর্মী হত্যার বিচার দাবি বিএনপির প্রিন্সের

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

স্বতন্ত্র প্রার্থীর কর্মী হত্যার বিচার দাবি বিএনপির প্রিন্সের

Advertisement

ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সালমান উমর রুবেলের সমর্থক নজরুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি প্রার্থী দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হত্যার বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম হত্যার বিষয়ে নিজের এবং বিএনপির দলীয় বক্তব্য স্পষ্ট করেন এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এরশাদবাজার এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে; নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এটা খুবই দুঃখজনক। আমি তার মৃত্যুতে গভীর শোকাহত ও তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে এ ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করছি। এ ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক না কেন তাদের বিচারের আওতায় আনার জন্য আমারা দাবি জানাচ্ছি।

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল আওয়ামী লীগের কায়দায় বিএনপি নেতাকর্মী এবং আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে- যা খুবই দুঃখজনক।

প্রিন্স বলেন,উপজেলা বিএনপির সিনিয়র নেতারা ঘটনার সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তিদের নামে মামলা দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে আমার নির্বাচনি মাঠকে বিনষ্ট করার এবং নির্বাচনকে কলুষিত করার একটি অপচেষ্টা করা হচ্ছে। বিশেষ করে উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন ও হুমায়ন কবির সরকার।

তিনি বলেন, এদের নামে মামলা দিয়ে ধানের শীষের নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আ. কুদ্দুস, গাজিউর রহমান, হাবিবুর রহমান, আ. ওয়াহেদ তালুকদার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুস শহীদ, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম