Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দিনাজপুরের ৬টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

দিনাজপুরের ৬টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ফাইল ছবি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামীর একজন ও বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জনসহ মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই ছয়টি আসনে চুড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়বেন ৪০ জন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টায় দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন-দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সুধীর চন্দ্র শীল, দিনাজপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রেজাউল করিম, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল কাদের চৌধুরী এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী আব্দুল হক।

মনোনয়ন প্রত্যাহার শেষে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে প্রার্থীর চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ৬ জন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ৮ জন, দিনাজপুর-৩ (সদর) আসনে ৮ জন, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ৪ জন, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে ৭ জন এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট- হাকিমপুর) আসনে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম