Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

গাজীপুরের টঙ্গীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জন গ্রেফতার।

Advertisement

গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে যৌথবাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদ নগর বস্তি ও হাজী মাজার বস্তিতে এ অভিযান চালায়। অভিযানে হেরোইন, ইয়াবা, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে আটটায় টঙ্গীর হাজী মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।     

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার ভোরে যৌথবাহিনীর পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচশ গ্রাম হেরোইন, ৩৪৭টি ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে আমরা টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে।

পরে তাদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে মামলা শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম