Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুক্তিযুদ্ধ না থাকলে শেখ মুজিব ও জিয়াউর রহমান থাকে না: এসএম জিলানী

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম

মুক্তিযুদ্ধ না থাকলে শেখ মুজিব ও জিয়াউর রহমান থাকে না: এসএম জিলানী

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। ছবি: যুগান্তর

Advertisement

গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ যদি বাংলাদেশে না থাকে, তাহলে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকে না। আর বিএনপিও থাকে না, আওয়ামী লীগও থাকে না। বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের দল ঐক্যবদ্ধভাবে রাজপথে স্বাধীনতা বিরোধীদের মোকাবিলা করব, ইনশাল্লাহ। 

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। 

জিলানী বলেন, নির্বাচন এসেছে আর স্বাধীনতা বিরোধীরা জোট করেছে। সেই জোট থেকে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে রাজবাড়ী থেকে এক ভদ্রলোক আসছেন, মাথায় জিন্না ক্যাপ পরে। পাকিস্তানিরা যে ক্যাপ পরে এলাকায় চলাচল করত, সেই একই ক্যাপ পরে উনি সনাতনী ধর্মাবলম্বী ও মানুষকে ধোকা দেওয়ার জন্য এখানে এসে নির্বাচন করার পায়তারা করছেন। আমি কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে খাটো করে দেখছি না। কিন্তু যারা ধর্মের লেবাস পরে মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে, ভোট নিতে চান, তাদের বিরুদ্ধে কথা আমাদের বলতেই হবে।   

টুঙ্গিপাড়া-কোটালীপাড়া জনগণের উদ্দেশ্যে জিলানী বলেন, ৫ আগস্টের পরে এখানকার মানুষগুলো অসহায় হয়ে পড়েছেন। কারণ ঢাকা গিয়েও তারা নিজেদের বাড়ি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ বলতে ভয় পান। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাকে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, সংসদে পাঠান, তাহলে শান্তি ও নিরাপত্তা আমি আপনাদের দেব। আমি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারি, তাহলে শুধু ঢাকা শহর নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়ায় বুক ফুলিয়া, সিনা টান করে চলবেন।

জনসভায় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

পর্দা টাঙিয়ে রেলের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

পর্দা টাঙিয়ে রেলের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

আরও পড়ুন

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম