কুমিল্লায় সকাল পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:২৯ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না।
বিষয়টি নিশ্চিত করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
বিবৃতিতে জানানো হয়, নন্দনপুর ডিআরএস এর জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে পরের দিন শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা কুমিল্লা সদর ও উপজেলা, কুমিল্লা বিসিক, কুমিল্লা ইপিজেড ও আশেপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
