যুগান্তর ২৭ বছরে পদার্পণ
দশমিনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
Advertisement
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
দৈনিক যুগান্তর পত্রিকা ২৭ বছরে পদার্পণে পটুয়াখালীর দশমিনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকা ২৭ বছরে পদার্পণে পটুয়াখালীর দশমিনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রয়ারি) সকালে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে উপজেলা সদরের থানার সামনের দশমিনা কাসেমূল উলুম নূরানী মাদ্রাসায় এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় যুগান্তরের দশমিনা উপজেলা প্রতিনিধি মো. মামুন তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দশমিনা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোফাজ্জেল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মো. রাকিব হোসাইন, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি মো. হাসান মোল্লা, দশমিনা কাসেমূল উলুম নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন, সহকারি শিক্ষক মো. জাহিদুল ইসলাম, মো. আনছার উদ্দিন, মো. ইমরান হোসেন ও মো. মাহমুদ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে যমুনা গ্রুপর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় যুগান্তর পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

