Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

Advertisement

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতীকী ছবি

Advertisement

নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।  

গুরুদাসপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স গিয়ে লাশ দুটো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।  

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মা আতিয়া খাতুন (৩০) ও তার শিশু কন্যা রওজা খাতুন ঘুমাচ্ছিলেন।  আগুনে আটকা পড়ে মা-মেয়ে পুড়ে মারা যায়। বাড়ির মোট ৪টি বসতঘর এবং পাশের একটি মুদিদোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মা-মেয়ের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

আরও পড়ুন

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম