Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশাল-১ আসনে পাঁচ প্রার্থীর ভোট প্রদান

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

বরিশাল-১ আসনে পাঁচ প্রার্থীর ভোট প্রদান

বরিশাল-১ আসনের পাঁচ প্রার্থী ভোট প্রদান করেছেন।

Advertisement

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার শরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।  

ভোট দিয়ে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।   

একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

সকাল সাড়ে ৮টার দিকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল লখারমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। 

অন্যদিকে জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। কয়েকটি কেন্দ্রে নারী ভোটারের অংশগ্রহণ তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পায়। বিভিন্ন কেন্দ্রে ঘুরে সরেজমিন দেখা গেছে অনেক বয়স্ক ভোটাররা ভোট দিতে কেন্দ্রে এসেছেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ, এক এমপির বিদায়

আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ, এক এমপির বিদায়

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: স্বপন

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: স্বপন

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম