জনগণ তাদের আমানত বিক্রি করবে না, বিশ্বাস অমিতের
যশোর ব্যুরো
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
বিএড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যশোর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
যশোর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, জামায়াতের প্রার্থীর লোকজন গতকাল (বুধবার) রাত থেকে টাকা ছড়ানোসহ নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছে। তবে আমি বিশ্বাস করি, জনগণ তাদের আমানত বিক্রি করবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
অমিত ভোটের সার্বিক পরিবেশ নিয়ে বলেন, সকাল থেকে যেভাবে ভোটগ্রহণ চলছে, তা মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হবে।
অন্যদিকে খোলাডাঙ্গা গাবতলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের। তিনি বিএনপির প্রার্থীর অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমি নিজেও ভোট দিয়েছি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

