Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে ভোটকেন্দ্রে নজর কেড়েছে সংখ্যালঘু নারীদের উপস্থিতি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

রাজশাহীতে ভোটকেন্দ্রে নজর কেড়েছে  সংখ্যালঘু নারীদের উপস্থিতি

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিভিন্ন কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে এই আসনের বেশ কয়েকটি কেন্দ্রে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতিও ছিল সংখ্যায় উল্লেখযোগ্য। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী-৩ আসনের নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে সংখ্যালঘু নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অন্য কেন্দ্রগুলোতেও বিপুল ভোটার উপস্থিতি এবারের নির্বাচনকে প্রাণবন্ত করে তুলেছে। সর্বত্রই ছিল উৎসবের আমেজ। ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিভিন্ন কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে এই আসনের বেশ কয়েকটি কেন্দ্রে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতিও ছিল সংখ্যায় উল্লেখযোগ্য। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী-৩ আসনের নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়কেন্দ্রে গিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে সংখ্যালঘু নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অন্য কেন্দ্রগুলোতেও বিপুল ভোটার উপস্থিতি এবারের নির্বাচনকে প্রাণবন্ত করে তুলেছে। সর্বত্রই  ছিল উৎসবের আমেজ। 

এদিন নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের দীর্ঘ লাইন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মহরম আলী জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত তার কেন্দ্রে ৩০ ভাগ ভোটার ভোট প্রদান করেন। দুপুর সাড়ে ১২টায় ছিল ৪২ শতাংশ। এই কেন্দ্রে ৬৫ থেকে ৭০ শতাংশের বেশি ভোট পড়ার আশা করেন তিনি। 

তিনি আরও জানান, ভোট শুরুর আগেই খুব ভোর থেকে নারীরা দলে দলে লাইনে দাঁড়িয়েছেন। দুপুরের পর ভোটার উপস্থিতি কিছুটা কমেছে বটে তবে ভোট দিচ্ছে সকলেই। নওহাটা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৮০৬ জন। 

এদিকে দুপুরের দিকে এই কেন্দ্রে গিয়ে নারী ভোটারদের লাইনে পাওয়া যায় নওহাটা পৌরসভার হালদার পাড়ার ৭৮ বছর বয়সি 

শ্রীমতি রেনুবালা হালদারকে। সঙ্গে ছিলেন তার ছেলের বউ সোনালি হালদার ও প্রতিবেশী জল রানী হালদার।

ভোট দেওয়া শেষে বৃদ্ধা রেনুবালা হালদার বলেন, ‘কোনো ঝামেলা ছাড়াই নিজে নিজে ভোট দিলাম। বয়স হয়েছে। হাঁটতে একটু কষ্ট হয়। তারপরও ভাবলাম ভোটটা দিয়ে আসি। ভোটের একটা মূল্য আছে। আমরা এই দেশের মানুষ। ভোট দিলে যদি কোনো উপকার হয়।’

অন্যদিকে নওহাটা পৌরসভার আলুহাটা এলাকার শ্রীমতি রুপালি রানী দাসী ভোট দিতে পেরে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আগেও ভোট দিয়েছি একবার। এবারও  দিলাম। কোনো ঝামেলা নাই।  যেখানে দেওয়া দরকার সেখানেই দিয়েছি।

কারো চাপে পড়ে ভোট কেন্দ্রে এসেছেন কিনা-জানতে চাইলে রুপালি রানী বলেন, ‘কেউ চাপ দেয়নি। আবার আমরা ভোট না দিলে পরে কথাও হতে পারে। কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না।  আর নিজের ভোট দিলাম। এটা তো একটা আনন্দের বিষয়।’

জানা গেছে, রাজশাহী-৩ আসনে সংখ্যালঘু ভোটার প্রায় ২২ শতাংশ। আরও কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সংখ্যালঘু নারী-পুরুষরা ভোট দিচ্ছেন লাইন ধরে।


দুপুরের পর পবার বিদিরপুর স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটের লাইনে দাঁড়িয়েছেন সুশীল চন্দ্র বর্মণ ও তার ছেলে অনিল চন্দ্র বর্মণ। নিজের ইচ্ছায় ভোটকেন্দ্রে এসেছেন নাকি কেউ চাপ দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘না। কেউ চাপ দেয়নি। গ্রামের সবাই ভোটকেন্দ্রে এসেছেন। ভোট দিচ্ছেন। আমরাও দিলাম। দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া দায়িত্ব। আমরা পরিবারের সবাই ভোট দিচ্ছি। আমার স্ত্রী মালতী বর্মণ সকালেই ভোট দিয়ে বাড়িতে গেছেন।’

রাজশাহী-৩ আসে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন বলেন, তার নির্বাচনি এলাকার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। 

মিলনের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল কালাম আজাদ বলেন, ‘ভোট ভালো হচ্ছে। আমরা এখনো কোনো অনিয়মের অভিযোগ পাইনি। ফলাফল যাই হোক জয়-পরাজয় মেনে নিতে হবে।’  

পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৭৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৮৯৭ জন, নারী ভোটার ২ লাখ ১২ হাজার ৮৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম