Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবনা-৩ ও ৪ আসন

ভোট পুন:গণনার দাবিতে পাবনা ডিসি অফিস ঘেরাও

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

ভোট পুন:গণনার দাবিতে পাবনা ডিসি অফিস ঘেরাও

পাবনার ডিসি অফিস ঘেরাও। ছবি: যুগান্তর

Advertisement

পাবনা-৩ ও পাবনা-৪ আসনে নির্বাচনের ভোট পুন:গণনার দাবিতে পাবনার ডিসি অফিস ঘেরাও করা হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিএনপির কয়েকশ নেতাকর্মী ও সমর্থক ডিসি অফিস ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে  স্লোগানে মুখর করে রাখেন ডিসি অফিস চত্বর।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মুহাম্মাদ আলী আছগর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। এখানে বিএনপি প্রার্থী তুহিন হেরেছেন ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে।

অন্যদিকে পাবনা-৪ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট।  ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিএনপি প্রার্থী হাবিব।

বৃহস্পতিবার দিনগত গভীর রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন। এই ফল ঘোষণার পর থেকেই ওই দুই আসনের প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুন:গণনার দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেন। একই দাবিতে শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে শত শত নেতাকর্মী মিছিলসহ ডিসি অফিসের সামনে জড়ো হতে থাকেন। বিকাল সাড়ে ৩টা থেকে তারা ডিসি অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন।

নেতাকর্মীরা অভিযোগ করেন, ওই দুটি আসনে ভোট সুষ্ঠু হয়নি এবং ভোট গণনায় ক্রটি রয়েছে। এজন্য তারা ওই দুটি আসনে ভোট পুন:গণনার দাবি জানান। এ সময় বক্তব্য দেন পাবনা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, আরিফা সুলতানা রুমা প্রমুখ।

এদিকে নেতাকর্মীদের অবস্থানের প্রায় আড়াই ঘন্টা পর সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের পক্ষে একজন ম্যাজিস্ট্রেট নেতাকর্মীদের বক্তব্য শুনেন এবং তিনি জানান, তাদের দাবি সম্বলিত চিঠি  নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরই নেতাকর্মীরা ডিসি অফিস চত্বর ত্যাগ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ, মারা গেল শারীরিক প্রতিবন্ধীর ১০ লাখ টাকার মাছ

পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ, মারা গেল শারীরিক প্রতিবন্ধীর ১০ লাখ টাকার মাছ

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

আরও পড়ুন

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম