Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বুড়িচং উপজেলা আ.লীগ অফিস দখলে নেন নেতাকর্মীরা

Icon

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

বুড়িচং উপজেলা আ.লীগ অফিস দখলে নেন নেতাকর্মীরা

Advertisement

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস দখলে নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায়  কুমিল্লা বুড়িচং উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এসে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের নির্দেশনায় এই আওয়ামী লীগ অফিসে যান নেতাকর্মীরা। তারা বলেন, আমরা আর ঘরে বসে থাকব না, আমাদের অফিসে আমরা আসব কেউ বাধা দিলে আমরা তা প্রতিহত করব।

এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন- ‘শেখ হাসিনা কথা দিলাম পার্টি অফিস আওয়ামী লীগের দখলে নিলাম’।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নেতা সফিকুর রহমান। তিনি বলেন, আমাদের নেতার কথায় আমরা আমাদের পার্টি অফিস এসেছি।

বুড়িচং থানার ওসি লুৎফর রহমান বলেন, আমি শুনছি আওয়ামী লীগ পার্টি অফিসে এসেছে। খবর পেয়ে পুলিশ পাঠানও হয়েছে। সেখানে কারা এসেছেন- তা শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম