Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিন সংসার ভাঙনের পর দুধ দিয়ে গোসল করে যে শপথ নিলেন যুবক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

তিন সংসার ভাঙনের পর দুধ দিয়ে গোসল করে যে শপথ নিলেন যুবক

আজীবন বিয়ে না করার শপথ নেওয়া যুবক নুরুজ্জামান ওরফে আনোয়ার ।

Advertisement

সুখের খোঁজে দাম্পত্য জীবনে তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সুখের সন্ধান করলেও সে আশায় গুড়েবালি। তৃতীয় বিয়ের সংসার না টেকায় দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ নিলেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০)। 

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের বাড়িতে আয়োজন করে তিনি এ শপথ নেন। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। এছাড়া তিনটি ছাগল কুরবানি দিয়ে এলাকাবাসীকে খাওয়ানোর ব্যবস্থা করেন তিনি।

ঘটনায় জানা যায়, ২০১৫ সালে গার্মেন্টসে কাজের সময় গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আনোয়ারের। বিয়ে হলেও ২০১৯ সালে প্রথম স্ত্রী নানা অজুহাতে তাকে ছেড়ে চলে যান। পরে ভুল নম্বরে ফোন কলের সূত্রে রংপুরের এক নারীর সঙ্গে পরিচয় হয় এবং দ্বিতীয়বার বিয়ে করলেও সংসার টেকেনি। তৃতীয়বারও একইভাবে ভাঙন ঘটে।

বারবার দাম্পত্য জীবনের ব্যর্থতায় তিনি আর বিয়ে না করার সিদ্ধান্ত নেন। 

আনোয়ার বলেন, জীবনে আর কোনো দিন বিয়ে করব না। নারীদের প্রতি আসক্ত হব না। আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।

শপথ ও গোসলের আয়োজনের জন্য বাড়িতে সামিয়ানা টাঙানো হয়। গেট ও প্যান্ডেল সাজানো হয় এবং অতিথি ও এলাকার লোকদের বসার ব্যবস্থা করা হয়। এছাড়া তিনটি ছাগল কুরবানি দিয়ে এলাকাবাসীকে খাওয়ানোর ব্যবস্থা করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে থাকে না সন্তানদের নামও

৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে থাকে না সন্তানদের নামও

সুখী দাম্পত্যের গোপন চাবিকাঠি, বিয়ের আগেই জানুন সুন্নাহর ৭ পাঠ

সুখী দাম্পত্যের গোপন চাবিকাঠি, বিয়ের আগেই জানুন সুন্নাহর ৭ পাঠ

সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

অসুখী সম্পর্ককে সুখী করতে পারেন যেভাবে

বিশেষজ্ঞদের পরামর্শ অসুখী সম্পর্ককে সুখী করতে পারেন যেভাবে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্টের রায়

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্টের রায়

নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দিলেই কি বিয়ে সম্পন্ন হয়?

নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দিলেই কি বিয়ে সম্পন্ন হয়?

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম