Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুজনকে কারাদণ্ড

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুজনকে কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে ৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ। ছবি: যুগান্তর

Advertisement

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ৮টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে যাওয়ার সময় একটি চক্রকে আটক করেছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কাজিপুর উপজেলার মেঘাই নদী ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িত দুজনকে দুই মাস কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আটকরা হলেন— নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৮ টি ঘোড়া জবাই করে ১১ বস্তুায় প্রায় ৪শ কেজি মাংস পরিবহণের সঙ্গে জড়িত থাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৪ (১) ধারা অনুযায়ী দুজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার মো. আব্দুল আহাদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, পুলিশ পরিদর্শক আলী আকবর, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম