নড়াইলে আ.লীগের অফিস খুলে উল্লাস, স্লোগান-পতাকা উত্তোলন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয় খুলে উল্লাস করেছেন নেতাকর্মীরা। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তারা কার্যালয়ের উদ্বোধন করেন।
৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী আবদুল আলিমের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
লোহাগড়া থানার ওসি মো. আবদুর রহমান জানান, বিষয়টি জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে।
