Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জনগণের সেবক হয়ে থাকতে চাই: চাঁদ

Advertisement

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

জনগণের সেবক হয়ে থাকতে চাই: চাঁদ

বক্তব্য দিচ্ছেন আবু সাইদ চাঁদ। ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ-সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আগেও যেমন আমি আপনাদের কারো ভাই, কারো সন্তান ছিলাম; এমপি হয়েও আমি নিজেকে আপনাদের কাতারে রাখতে চাই। আপনারা আমার কাছে যেকোনো কাজে বাধা-বিপত্তি ছাড়া আসবেন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) চারঘাট উপজেলার নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদ বলেন, জামায়াতে ইসলামী দলটি ইসলামের নাম ভাঙিয়ে ইসলামকে নিয়ে চরম মিথ্যাচার করছে।  ইসলামের অপব্যাখ্যা দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাই এদের ব্যাপারে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির চেয়ারম্যান জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জনতার প্রধানমন্ত্রী। তিনি মুখে যা বলেন, কাজে তা প্রমাণ করবেন।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দিলে ব্যবস্থা নেওয়া হবে: এমপি চাঁদ

নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দিলে ব্যবস্থা নেওয়া হবে: এমপি চাঁদ

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তি সৃষ্টি করা হচ্ছে: এমপি চাঁদ

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তি সৃষ্টি করা হচ্ছে: এমপি চাঁদ

বাঘায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পরিদর্শনে এমপি চাঁদ

বাঘায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পরিদর্শনে এমপি চাঁদ

চারঘাট-বাঘায় কোনো রাস্তা কাঁচা থাকবে না: চাঁদ

চারঘাট-বাঘায় কোনো রাস্তা কাঁচা থাকবে না: চাঁদ

মানুষের প্রতি জুলুম অত্যাচার করতে দেওয়া হবে না: চাঁদ

মানুষের প্রতি জুলুম অত্যাচার করতে দেওয়া হবে না: চাঁদ

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম