Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তি সৃষ্টি করা হচ্ছে: এমপি চাঁদ

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তি সৃষ্টি করা হচ্ছে: এমপি চাঁদ

বক্তব্য রাখছেন আবু সাইদ চাঁদ।

Advertisement

রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, আপনারাও আওয়ামী লীগকে পছন্দ করেন না, আমরাও করি না। জেল-জুলুম ও নির্যাতনের শিকার আমরাও হয়েছি, আপনারাও হয়েছেন। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিএনপি-জামায়াতের নেতাদের। কিন্তু জুলাই সনদ নিয়ে আপনারা অহেতুক বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছেন।

তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

সোমবার (১৭ আগস্ট) সকালে বাঘা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবু সাইদ চাঁদ বলেন, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষ যেন প্রতিটি দপ্তর থেকে যথাযথ সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি এলাকায় পুকুর খনন, অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শেখ হাসিনাসহ পালিয়ে যাওয়া নেতাদের দেশে ফেরার স্বপ্ন দেখছেন। সেটা কোনো দিন বাস্তবায়ন হবে না।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম